মুশফিক-সৌম্যর জুটি ভাঙলেন মোহাম্মাদ হাফিজ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১১:৪৪
৩৩ রান করে মোহাম্মাদ হাফিজের বলে আসাদ শফিকের হাতে ক্যাঁচ দিয়ে আউট হলেন সৌম্য সরকার।
 
খুলনা টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। ২৫ রানে জুলফিকার বাবরের বলে লেগস্লিপে আসাদ শফিকের চমৎকার ক্যাচে পরিণত হন সাকিব।
 
৬ উইকেট হারানো বাংলাদেশের পক্ষে এখন প্রতিরোধ গড়েছে মুশফিকুর রহিম ও শুভাগত হোম। ১১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩০৬ রান। মুশফিকুর রহিম ৩১ রানে ব্যাট করছেন। 

প্রথম দিনের খেলা শেষে বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক জানিয়েছিলেন, দ্বিতীয় দিন যত বেশি সময় সম্ভব ব্যাট করতে চায় বাংলাদেশ।