সালাহউদ্দিন কাদেরের ভাইয়ের ইন্তেকাল

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১৪:৩০
 
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মেজো ভাই সাইফউদ্দিন কাদের চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া...রাজিউন)।  বুধবার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
 
‘ঢাকা ডাইং’র চেয়ারম্যান সাইফউদ্দিন ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে সাইফউদ্দিনের প্রথম জানাজা হবে বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র।
 
বৃহস্পতিবার চট্টগ্রামে বাদ জোহর চট্টগ্রাম হাজী মহসিন কলেজ মাঠে বাদ আসর রাউজানে গহিরা কলেজ মাঠে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।