তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ও বর্জনকে একটি সাজানো নাটক হিসেবে অভিহিত করেছেন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সিলেটের সুরমা নদীর উপর কাজির বাজার সেতু নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ ও বর্জন একটি রহস্য। সবই ছিল ২০ দলের আন্দোলনের ইস্যু বের করার একটি নাটক। তবে বিএনপির কোন আন্দোলন সফল হবে না।
তিনি বলেন, যে দল আন্দোলনের জন্য কর্মী পায় না, নির্বাচনের জন্য এজেন্ট পায় না সে দল কিভাবে আন্দোলন করবে ।
