হাফিজের শতকে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ২০:০৫
 
খুলনা টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই নিজেদের করে নিয়েছে পাকিস্তান। প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে থাকলেও দ্বিতীয় দিন শেষে চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩২ রানের জবাবে খেলতে নেমে ১ উইকেটের বিনিময়ে ২২৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ব্যক্তিগত ১৩৭ করে অপরাজিত আছেন মোহাম্মদ হাফিজ।
 
বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে খেলা করার পর দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান যোগ করে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে মাত্র ৭ রান যোগ করে শেষ দুই উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া যায়নি। দ্বিতীয় দিনের শুরুতেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাকিবকে হারায় বাংলাদেশ। ২৫ রান করে ফিরে যান আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ থাকা এই অলরাউন্ডার। ষষ্ঠ উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৬২ রানের চমত্কার একটি জুটি উপহার দেন মুশফিক। টেস্ট অভিষেকে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য। আত্মবিশ্বাসী সব শট খেলা এই ব্যাটসম্যান অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। এক সময়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩০৫ রান। এরপর মাত্র ২৭ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারানোয় সাড়ে তিনশ’ রান পর্যন্তও যেতে পারেনি স্বাগতিকরা।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
বাংলাদেশ প্রথম ইনিংস: ১২০ ওভারে ৩৩২ (তামিম ২৫, ইমরুল ৫১, মুমিনুল ৮০, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ২৫, মুশফিক ৩২, সৌম্য ৩৩, শুভাগত ১২*, তাইজুল ১, শহীদ ১০, রুবেল ২; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬, হাফিজ ২/৪৭, বাবর ২/৯৯)
 

পাকিস্তান প্রথম ইনিংস: ৫৮ ওভারে ২২৭/১ (হাফিজ ১৩৭*, সামি ২০, আজহার ৬৫*; তাইজুল ১/৪৩)।