কুষ্টিয়ায় বাস খাদে পড়ে ৫ জনের মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১১:১৪

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নয়মাইল এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জাকের পার্টির সভাপতি আলম মন্ডল (৫৫), একই থানার কেশরপুর গ্রামের জাহিদুল ইসলাম (৪০), নূরে আলম সিদ্দিক (৫৫), নূরুল ইসলাম (৫০) ও বাসের চালক পারভেজ (৩৪)। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

পুলিশ জানায়, বাসটি জয়পুরহাটের আক্কেলপুর থেকে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে যাচ্ছিলো। মহাসড়কের নয়মাইল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থেলেই পাঁচজন নিহত হন। আহত হন আরো ৩০ জন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।