জগমোহন ডালমিয়ার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি আইসিসি সভাপতির পদ থেকে এন শ্রীনিবাসনকে বাদ দেয়ার উপায় খুঁজছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য বোর্ডের বিশেষ সাধারণ সভা আয়োজনের কথা ভাবছে ভারতীয় বোর্ড। সভাটির ব্যাপারে কোন সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সভাটি ডাকতে হলে সদস্যদের তিন সপ্তাহ আগে নোটিস দিতে হবে। ডালমিয়ার গ্রুপের এক সদস্য পিটিআইকে জানান, নিবাসনকে সরাতে হলে দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন পড়বে। এ পরিমাণ ভোট (২১টি) জোগাড় করা না গেলে তারা বিশেষ সাধারণ সভাটি ডাকবেন না। তবে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে ২৪ মে আইপিএল ফাইনালের দিন এই সভাটি ডাকা হতে পারে। উল্লেখ্য, ডালমিয়া আসার পর বর্তমান বোর্ডের সাথে নিবাসনের সম্পর্ক খুবই খারাপ হয়ে পড়েছে।
