সম্প্রতি টম ক্রুজ তার আইনজীবীকে চমকে দিলেন। টম ক্রুজ তার আইনজীবী বার্ট ফিল্ডসের ৮৬তম জন্মদিনে উপহার দিয়ে চমকে দেন তাকে। আর এই চমকটি হলো বিশালাকারের এক কেক উপহার পাঠিয়েছেন এই অভিনেতা। উপহার পেয়ে বেশ উচ্ছ্বাসিত তার আইনজীবী। তিনি বলেন, ‘আমার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে কেকটি সাজানো ছিল। কেকের সঙ্গে টম আমাকে ইংল্যান্ডের ইতিহাস বিষয়ে একটি দূর্লভ বইও উপহার দেন, যা আমার লেখালেখিতে খুবই সহায়ক হবে।’ আইনজীবী বার্ট ফিল্ডস এরইমধ্যে ‘ডেসটিনি:এ নভেল অব নেপোলিয়ন অ্যান্ড জোসেফাইন’ নামে একটি উপন্যাস প্রকাশ করেছেন।
