২০১১ সালে ‘পাগল মানুষ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর। কয়েক লটের শুটিংও করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর শেষ করা হলো না ছবির কাজ। এরপরের বছরই মারা যান ছবিটির পরিচালক এম এম সরকার। বন্ধ হয়ে যায় ছবিটির কাজ। মাঝ পথে আটকে থাকা তার এই ছবির শুটিং আবারও সম্প্রতি শুরু করেছেন পরিচালক বদিউল আলম খোকন। এ সপ্তাহেই এফডিসিতে ছবির শুটিং শুরু হয়। আর এ ছবির শুটিংয়ে আবারও অংশ নেবেন শাবনুর। এমনটাই তিনি জানান। শাবনুর বলেন, ‘এটা ভালো একটি চলচ্চিত্র। ভাবিনি আবারও চলচ্চিত্রটি শুরু হবে। আমি যেহেতু শুরু থেকে ছিলাম তাই ছবিটির শেষ পর্যন্তও আমি থাকবো। আবারও ছবিটির শুটিংয়ে আমি অংশ নেবো।’
