হাফিজের দ্বিশতক

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১৩:৪৮
খুলনা টেস্টের বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিশতক করেছেন পাকিস্তানের মোহম্মদ হাফিজ। রিপোর্ট লেখা পর্যন্ত ৯৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৫২ রান। ব্যাট করছেন মোহম্মদ হাফিজ (২০০) ও মিসবাহ উল হক (৭)।
 
প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বুধবার বাংলাদেশ সব উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে। ব্যাট হাতে মাঠে নেমে দিনশেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটের বিনিময়ে ২২৭ রান।
 
এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়ে যায়। জবাবে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ২২৭ রান। মোহাম্মদ হাফিজ সেঞ্চুরি করে ১৩৭ ও আহজার আলী ফিফটি করে ৬৫ রানে অপরাজিত ছিলেন।
 
বৃস্পতিবার মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগে শুভাগত বোল্ড করেন আজহার (৮৩)। বিরতি থেকে ফিরে ইউনুস খানকে (৩৩) বোল্ড করেন তাইজুল ইসলাম।