নেপালের এই দুর্যোগের সময় তাদের জনগণকে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ২য় স্বীকৃতি দানকারী দেশ নেপাল।
তিনি বলেন, নেপালের যে কোন প্রয়োজনে বাংলাদেশের সকল বিমানবন্দর মুক্ত থাকবে। বাংলাদেশের অন্তিম বন্ধু দেশ নেপালের এই দুর্যোগপূর্ণ মহূর্তে বাংলাদেশ পাশে থাকবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নোঙর নদী ও নিরাপত্তার সামাজিক সংগঠন আয়োজিত ‘নেপালের জন্য হাত বাড়াও’ শীর্ষক এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।
নেপালকে সহযোগিতায় বাংলাদেশ কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে উদ্ধারকারীর একটি চিকিৎসক দলসহ প্রয়োজনীয় সামগ্রী নেপালে পৌঁছে গেছে। আমাদের সেনাবাহিনীর মেডিকেল টিম সার্বক্ষণিক সেবা দিচ্ছে। ফায়ার সার্ভিসের ২২ সদস্যের একটি দলও নেপাল পৌঁছেছে।
