ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৭:৫০

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অনিক পালের মৃত্যু হয়েছে। ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার রাতে ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত অনিক শহরের পূর্ব পাইকপাড়া এলাকার অসীম পালের ছেলে। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মরদেহ এসে পৌঁছেছে। 

অনিক পালের পরিবারিক সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকার পাট গুদাম এলাকায় সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। তার মৃত্যুর খবরে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ মঠবাড়িয়ায় অবৈধ গর্ভপাতে কিশোরীর মৃত্যু

এ সময় নেতাকর্মীরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মোঃ জুয়েল প্রমুখ।

ইত্তেফাক/নূহু