খালেদার সঙ্গে নিশার সাক্ষাৎ আজ

আপডেট : ০১ মে ২০১৫, ০০:৪৩

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। খালেদা জিয়ার বাসভবনে আসবেন ওই মার্কিন কর্মকর্তারা। সঙ্গে দূতাবাসের কর্মকর্তারাও থাকবেন।