রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় দুই কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ এপ্রিল ধর্ষণের ঘটনা ঘটলেও গতকাল বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ দুই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। কিশোরীরা বৈদ্যুতিক সুইচ তৈরির কারখানার শ্রমিক। ওসি অবনী শংকর কর বলেন, দুই কিশোরীর একজনের মামাতো ভাই তাদের ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
