ফিরলেন সরফরাজ, ওয়াহাব

আপডেট : ০১ মে ২০১৫, ১১:৩৭
 
চতুর্থ দিনের শুরুতে দুই উইকেট হারিয়েছে পাকিস্তান। শুক্রবার রিপোর্ট লেখা পর্যন্ত ১৬২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৬০১ রান। ব্যাট করছেন আসদ শফিক (৮১) ও ইয়াসির শাহ (০)।
 
বৃহস্পতিবার তৃতীয় দিনশেষে সফরকারীরা সংগ্রহ করে ৫ উইকেটে ৫৩৭ রান। আসাদ শফিক ৫১ রান আর সরফরাজ আহমেদ ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন। আজ ব্যাট হাতে মাঠে নেমে ব্যক্তিগত রানের সাথে ৩১ রান যোগ করে আউট হয়ে যান সরফরাজ (৮২)। মোহম্মদ শহিদের বলে ও লিটন দাসের ক্যাচে আউট হন তিনি। এরপর শুন্য রানে তাইজুলের বলে আউট হন ওয়াহাব রিয়াজ।
 
খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ। সব উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ৩৩২ রান।