সাজঘরে আসাদ, ইয়াসির

আপডেট : ০১ মে ২০১৫, ১১:৪৭

 

খুলনা টেস্টের প্রথম ইনিংসের চতুর্থ দিনে ব্যাট করছে পাকিস্তান। শুক্রবার রিপোর্ট লেখা পর্যন্ত ১৬৮ ওভার শেষে  পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ৬২৪ রান। ব্যাট করছেন জুলফিকার বাবার (৭) ও জুনায়েদ খান (০)।

বৃহস্পতিবার তৃতীয় দিনশেষে সফরকারীরা সংগ্রহ করে ৫ উইকেটে ৫৩৭ রান। আসাদ শফিক ৫১ রান আর সরফরাজ আহমেদ ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন। আজ ব্যাট হাতে মাঠে নেমে ব্যক্তিগত রানের সাথে ৩১ রান যোগ করে আউট হয়ে যান সরফরাজ (৮২)। মোহম্মদ শহিদের বলে ও লিটন দাসের ক্যাচে আউট হন তিনি। এরপর শুন্য রানে তাইজুলের বলে আউট হন ওয়াহাব রিয়াজ। আসাদ শফিককে (৮৩)  আউট করে ইনিংসের প্রথম উইকেট পান সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৩ রানে তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে যান ইয়াসির শাহ।
 
খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ। সব উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ৩৩২ রান।