খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৪২ রান। ব্যাট করছেন দুই ওপেনার তামিম ইকবাল (৮৫) ও ইমরুল কায়েস (৫৬)।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পরপরই সব উইকেট হারায় স্বাগতিকরা। সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৩২ রান।
দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ১ উইকেটে ২২৭ রান। তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৫৩৭ রান করে বাংলাদেশের বিপক্ষে ২০৫ রানের লিড নেয় সফরকারীরা। মধ্যাহ্ন বিরতি যাওয়া আগেই শুক্রবার ১৬৮ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে সফরকারীরা ৬২৮ রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশ থেকে ২৯৬ রানে এগিয়ে আছে পাকিস্তান।
