সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের একটি নাচের ভিডিও। ভারতের চণ্ডীগড়ে একটি ঘরোয়া অনুষ্ঠানে আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী বন্ধুদের সঙ্গে নাচার এই ভিডিওটি মূহুর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
বলিউড তারকা সালমান খান বরাবরই আড্ডা প্রিয় মানুষ। শত ব্যস্ততার মাঝেও সময় বের করে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটান তিনি। সম্প্রতি ভারতের চণ্ডীগড়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের এমনই একটি ঘরোয়া অনুষ্ঠানে ভাই সোহেল খানের সঙ্গে অংশ নেন তিনি। সেখানেই বন্ধুদের সঙ্গে নেচে গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন এই বলিউড তারকা। ভিডিওটিতে সালমানের নাচের সঙ্গী হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ববি দেওল। এছাড়াও তাদের সঙ্গে অংশ নেন রিতেশ দেশমুখ, উর্বশী রাউতেলা, সুনীল শেঠিসহ বেশ কয়েকজন তারকা।
আরও পড়ুন: সপ্তাহের শেষে আরেক দফায় আসতে পারে ঝড়
উল্লেখ্য, সালমান খান বর্তমানে 'ভারত' এর শুটিংয়ে ব্যস্ত। তার সঙ্গে রয়েছেন সিনেমাটিতে অভিনয়ে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও সুনীল গ্রোভারকে। সিনেমাটি চলতি বছর ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।
ইত্তেফাক/জেডএইচডি
