গাজীপুরে কারখানায় দগ্ধ আরো একজনের মৃত্যু

আপডেট : ০১ মে ২০১৫, ১৫:৫৭
 
গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় আগুনে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার  সকালে আবুল হোসেন নামে ঐ শ্রমিক মারা যান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিলেন। এই নিয়ে এ ঘটনায় দুইজন মারা গেলেন।
 
মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানানশুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
গত সোমবার ভোরে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ‘আগামী ওয়াশিং লিমিটেড’ নামের কারখানায় বয়লার রুমের গ্যাসপাইপ বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এতে ছয়জন দগ্ধ হন। এদের মধ্যে রেহেনা আক্তার গত নামে এক নারী মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
 

দগ্ধ শ্রমিক ফজলুল হক (২৩), দুলাল হোসেন (২৬), ইয়াসিন (৪৫), আব্দুল মালেক (৩০) ও  জাহিদুল ইসলাম (৩৪) ঢাকা মেডিকেলে চিকিত্সাধীন।