আবারো বাবা হতে যাচ্ছেন মেসি

আপডেট : ০১ মে ২০১৫, ১৫:২০
 
দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবল দলে অধিনায়ক ও বার্সেলোনা তারকা খেলোয়াড় লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মেসি।
 
২০১২ সালের নভেম্বরে মেসি ও তার বান্ধবী অ্যান্তোনিলা রক্কুজ্জুর কোল জুড়ে আসে তাদের ছেলে সন্তান থিয়াগো।
 
ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে থিয়াগো তার মা অ্যান্তোলিনার পেটে চুমু খাচ্ছে। এর সঙ্গে একটি বার্ত জুড়ে দেন মেসি। তিনি লেখেন, ‘তোমার আসার অপেক্ষায় আছি । আমরা তোমার অপেক্ষায় অধীর আগ্রহে আছি। আমরা তোমাকে ভালোবাসি। থিয়াগো, মা এবং বাবা।’
 
তবে কবে তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসছে তা জানানো হয়নি। সূত্র: গোল ডট কম।