টানা তিন টেস্টে তামিমের সেঞ্চুরি

আপডেট : ০১ মে ২০১৫, ১৯:০৪
 
ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরি একটুর জন্য হাত-ফস্কে গেলেও টেস্টে আর তা হতে দিলেন না তামিম। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে শতক তুলে নিয়ে টানা তিন ম্যাচে তিন সেঞ্চুরি তুলে নিলেন এই ওপেনার। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। এর মধ্য দিয়েই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা তিন টেস্ট সেঞ্চুরি ও সতীর্থদের মধ্যে সর্বোচ্চ সাতটি শতকের মালিক হলেন তামিম।
 
এর আগে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৬৪ রানে আউট হয়ে যান তিনি। ফলে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরির সম্মান অধরাই থেকে গিয়েছিল। এবার সেই আক্ষেপ কিছুটা হলেও কিছুটা হলেও লাঘব হল তার।
 
এর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় ও চট্টগ্রামে সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়াও ২০১০ ইংল্যান্ড সফরে লর্ডস আর ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশের হয়ে প্রথম টানা দুইটি সেঞ্চুরি করেছিলেন তামিম। আর এবার আর দুই সেঞ্চুরিতেই আটকে না থেকে তৃতীয় টেস্টেও ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখালেন তিনি।