রাজধানীতে বিস্ফোরণে শিশুসহ চারজন আহত হয়েছে শনিবার দুপুরে শুক্রবার মহাখালীর সাততলা বস্তিতে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা বিস্ফোরিত বস্তুটি ছিল একটি পুরনো গ্রেনেড।
বানানী থানার ওসি ভূঁইয়া মাববুব হোসেন জানিয়েছেন, শুক্রবার মহাখালীর সাততলা বস্তিতে বিষ্ফোরণে আহতরা হলেন—বাসিন্দা রুহুল আমিন (৩২), তার ছেলে সোহাগ (৭), শহীদুল (৪০) ও সাহে (৩৫)।রুহুল আমিন মাটিশ্রমিক। কয়েক দিন আগে তেজগাঁওয়ের শাহীনবাগে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় তিনি একটি ধাতব বস্তু পান। সেটি যে বিস্ফোরক ছিল, তা বুঝতে না পেরে শুক্রবার দুপুরে বস্তুটি ভাঙার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশে থাকা চারজন আহত হন। পরে বস্তির লোকজন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’
ভূঁইয়া মাববুব বলেন, ‘বস্তুটি দেখতে পাকিস্তান আমলের পুরনো গ্রেনেডের মতো ছিল বলে আমরা জানতে পেরেছি। আহতদের সঙ্গে কথা বলা সম্ভব হলে বিস্তারিত জানা যাবে। তবে আহতদের চারজনের অবস্থা ভালো নয়।’
