সিটি করপোরেশনে বিভিন্ন অনিয়ম ও কারচুপি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ তুলে ধরেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ওয়েন্ডি শারম্যানের কাছে।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, এ সব অভিযোগের পক্ষে ‘তথ্য-প্রমাণ’ও তিনি দিয়েছেন।
পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি শারম্যান শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় যান। এ সময় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন নির্বাচন পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারির আলোচনা হয়েছে। এই আলোচনায় দেশের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক পরিস্থিতি আলোচনা হয়।
