সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুতের তার স্পৃষ্টে অয়েশ কুরুনি ওরফে বাবু কারিকর (১৫) নামের এক নির্মাণ শ্রমিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে এ ঘটনা ঘটে।
বাবু কারিগর উপজেলার আনুলিয়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের লিয়াকত আলী কারিকরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু কারিগরসহ অন্যান্য নির্মাণ শ্রমিকরা স্থানীয় বিছট বাজারে জনৈক রিপনের দ্বিতীয় তলায় জল ছাদের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার একটি হাত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এর পর তার সঙ্গীরা তাকে উদ্ধারের আগেই তিনি ঘটনাস্থলে মারা যান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমান নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: সালমান খানের নাচের ভিডিও ভাইরাল
ইত্তেফাক/জেডএইচ
