ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৮ রানে হেরে গেছে রাজস্থান রয়েলস। সানজু স্যামসন ৪৭ বলে ৭৬ রান করার পরও জিততে পারেনি দলটি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার টসে হেরে গেলেও আগে ব্যাটিং করার সুযোগ পায় মুম্বাই। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৭ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত থাকেন আম্বতি রাইডু।
১৮৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৯ রান করতে পারে রাজস্থান।
আইপিএলের চলতি আসরে এটি মুম্বাইয়ের তৃতীয় জয় আর দারুণ ছন্দে থাকা রাজস্থানের তৃতীয় হার।
