মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার আনারুল ইসলামের ছেলে সাজিদুল (২০) বর্তমানে পলাতক রয়েছে।
অভিযোগ জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আক্রান্ত ঐ কন্যা শিশু তার সহপাঠিদের সঙ্গে লিচু পাড়তে গিয়েছিল। এ সময় সাজিদুল তার সহপাঠীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে সাজেদুল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোক্তার হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হবে।
