অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে এখনই নিশ্চিত করে বলা যায়, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটির ফলাফল ‘ড্র’। শনিবার টেস্টের শেষ দিনে খুলনার আবু নাসের স্টেডিয়ামে ব্যাট করছে বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৪০৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। ফলে ইতিমধ্যেই ১০৭ রানের লিড পেয়েছে তারা। ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল।
এর আগে প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৬২৮ রান তোলে সফরকারী পাকিস্তান। পরে ২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। এতো বড় স্কোরকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়ে দলকে লিড এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েশ। তাদের জুটিই মূলত ম্যাচকে ড্র এর পথে নিয়ে যায়। দুজনে মিলে সংগ্রহ করেন ৩১২ রান।
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৩২/১০, ১২০ ওভার (মোমিনুল ৮০, ইমরুল ৫১, ওয়াহাব ৩/৫৫)।
পাকিস্তান প্রথম ইনিংস : ৬২৮/১০ (হাফিজ ২২৪, শফিক ৮৩, তাইজুল ৬/১৬৩)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৪১৭/৩, ১০১ ওভার (মাহমুদউল্লাহ ২৬*, সাকিব ৬*)।
