‘ভুল সংশোধন করে এই নির্বাচনে বিজয় এনেছি’

আপডেট : ০২ মে ২০১৫, ১৬:০৪
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, পাঁচ সিটি নির্বাচনে হেরে শিক্ষা নিয়ে, ভুল সংশোধন করে আমরা এই নির্বাচনে বিজয় এনেছি।
 
শনিবার ১৪ দলের এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই সরে গিয়েছিল।
তারা প্রমাণ করতে চেয়েছিল, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে।
 
গত মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট গ্রহণের মাঝপথেই জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।