‘বিএনপি নালিশের রাজনীতি শুরু করেছে’

আপডেট : ০২ মে ২০১৫, ১৬:৩৬
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনে কর্মী থাকে না, নির্বাচনে এজেন্ট পায় না। সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে- কর্মসূচি দেয়ার মত সৎসাহস তাদের নেই। এখন আন্দোলনের পরিবর্তে বিএনপি দেশে-বিদেশে নালিশ করার নতুন ধারার রাজনীতি শুরু করেছে।
 
শনিবার সকালে জেলা শহরের ‘বাবলাতলা সেতু’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
 
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কারচুপি হলে বিএনপি এতো ভোট পেল কি করে ? 
 
তিনি চট্টগ্রামে বিএনপি প্রার্থী মঞ্জুর আলমের প্রাপ্ত ভোটের কথা উল্লেখ করে বলেন, তিনি তো ২ ঘন্টা ভোটে ছিলেন। তাতেই তিনি অেনেক ভোট পেয়েছেন। যদি ৪ টা পর্যন্ত ভোটে থাকতেন, হয়তো অন্যরকম ফলাফলও হতে পারতো। কিন্তু তারা সেটা না করেই ভোট বর্জন করে এখন কারচুপির অভিযোগ করছেন। 
 
মন্ত্রী অর্থমন্ত্রীর সাথে একমত পোষণ করে তিনি বলেন, এই মুহুর্তে নতুন রাস্তা না করে আমাদের পুরনো যে রাস্তাগুলো আছে সেগুলো ঠিকমত রক্ষণাবেক্ষণ করতে পারলেই জনগণ উপকৃত হবে।