‘রাজনৈতিক কমিটমেন্টের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে হবে’

আপডেট : ০২ মে ২০১৫, ১৭:২৪
দুদক চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, রাজনৈতিক কমিটমেন্টের মাধ্যমে দেশের দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দেশের জনগণকে দেশপ্রেমিক হতে হবে। তাহলেই কেবল সম্ভব দেশকে দুর্নীতি মুক্ত করা। 
 
শনিবার লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। 
 
বদিউজ্জামান বলেন, জেলা পর্যায়ে উপজেলা ভূমি অফিস, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, এ দুর্নীতি কমানোর জন্য জেলা পর্যায়ে ৫টি জেলাকে নিয়ে পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ৩টি বিভাগের অভিযোগ গুলো গণশুনানির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা হবে। পাইলট প্রকল্পের জেলা গুলো হলো-কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর,  গোপালগঞ্জ ও মাদারীপুর।
  
লক্ষ্মীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবের হোসেন এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান বদিউজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শামছুল ইসলাম, নোয়াখালী জেলা দুদকের উপ-পরিচালক নিরাপদ স্বর্ণকার, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক খলিলুর রহমান চৌধুরী, বিএমএ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, দুর্নীতি প্রতিরোধ জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিয়াজ প্রমূখ। অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।