ব্রিটিশ রাজপরিবারে রাজকন্যার আগমন

আপডেট : ০২ মে ২০১৫, ২৩:১৪
 
 
ব্রিটিশ রাজপরিবারে নতুন সদেস্যর আগমন ঘটেছে। প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অফ কেম্ব্রিজ সকালে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
 
কেনসিংটন প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণাযপেত্র বলা হয়, আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ ডাচেস অফ কেম্ব্রিজ ক্যাথেরিন উইলিয়ামসের দ্বিতীয় সন্তান জন্ম নেয়।ঘোষণা করা হয়েছে নবাগতা এই শিশু ব্রিটিশ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারিণী।
 
প্রিন্স জর্জের সঙ্গে প্রিন্স উইলিয়াম ও ডাচেস অফ কেম্ব্রিজ
তার আগে উত্তরাধিকারীর তালিকায় এক নম্বরে রয়েছেন প্রিন্স চালর্স- প্রিন্স উইলিয়ামের বাবা, দু নম্বরে প্রিন্স উইলিয়াম এবং তিন নম্বরে প্রিন্স উইলিয়ামের প্রথম সন্তান প্রিন্স জর্জ।
 
প্রিন্স জর্জ জন্ম নেয় ২০১৩ সালে। এবছর জুলাই মাসে প্রিন্স জর্জ দু বছর পূর্ণ করবে।
 
ব্রিটেনের রািন এলিজাবেথ, ও তার স্বামী ডিউক অফ এডিনবারাসহ রাজপরিবারের অন্য সদস্যরা এ খবরে আনন্দ প্রকাশ করেছেন।
 
নগর ঘোষক প্রথা অনুযায়ী জনতাকে উদ্দেশ্য করে রাজপরিবারে শিশুজন্মের ঘোষণা দেন
 
শিশুজন্মের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সেন্ট মেরিজ হাসপাতালের লিন্ডো উইং-এর সিঁড়ি থেকে প্রথা অনুযায়ী নগর-ঘোষক টোনি অ্যাপেলটন জনতাকে উদ্দেশে বলেন, মহামান্য ডিউক ও ডাচেস অফ কেম্ব্রিজের নতুন সন্তান আগমনের বার্তাকে আমরা স্বাগত জানাচ্ছি। নবজাত শিশুকন্যা রাজ সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী।
 
রাজপরিবারে এরপর কোনো পুত্র-সন্তান জন্মালেও এই নবজাতককে টপকে উত্তরাধিকারের তালিকায় সেই পুত্রসন্তান স্থান করে নিতে পারবে না।
 
এবছর মার্চ মাসে নতুন প্রণীত আইনে রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য বিলোপ করা হয়।
 
নতুন আইন অনুযায়ী নবজাত প্রিন্সেস রোমান ক্যাথলিককে বিয়ে করলেও সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারীর স্থান তিনি হারাবেন না। খবর বিবিসি বাংলা।