সবাইকে ছাড়িয়ে তামিম

আপডেট : ০২ মে ২০১৫, ১৯:৩৪
 
 
বাংলাদেশের টেস্টে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন তামিম ইকবাল। তিনি মুশফিকুর রহিমকে সরিয়ে এ ইতিহাস গড়ে।
 
পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে রেকর্ড বইয়ের উপরে নিজের নাম লেখান তামিম।
 
খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল-সেঞ্চুরির স্বাদ পান তামিম। সেই সাথে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিকও বনে যান তিনি।
 
টেস্টে প্রথম বাংলাদেশী হিসেবে ডাবল-সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে ২০০ রান করেছিলেন মুশি। তার ২০০ রানকে ছাড়িয়ে খুলনা টেস্টে ২০৬ রান করে সবার উপড়ে উঠে গেলেন তামিম।
 
টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের পাঁচটি 
 
তামিম ইকবাল সদ্য সমাপ্ত খুলনা টেস্টে ২০৬ রান করেন ২৭৮ বল খেলে পাকিস্তানের বিপক্ষে। 
 
শ্রীলংকা গলে অনুষ্ঠিত ২০১৩ সালের  ৮ মার্চে মুশফিকুর রহিম ২০০ রান করেন ৩২১ বল খেলে। 
 
শ্রীলংকা গলে একই সিরিজের টেস্টে মোহাম্মদ আশরাফুল ১৯০ রান করেন ৪১৭ বল খেলে। 
 
 চট্টগ্রাম ৯ অক্টোবর অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে একই বছর মোমিনুল হক ১৮১ রান করেন ২৭৪ বল খেলে। 
 
মোহাম্মদ আশরাফুল ১৯৪ বল খেলে অপরাজিত থাকেন ১৫৮ রান করে ভারতের বিপক্ষে অপরাজিত থাকেন। খেলাটি চট্টগ্রামে ১৭ ডিসেম্বর ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।