৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০২ মে ২০১৫, ১৯:৪৯
 
রাজধানীর মোহাম্মদপুর থেকে ৬৬ কেজি গাঁজাসহ কবির (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, শনিবার সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় র‌্যাব। ঐ গাড়ি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চালক কবিরকে আটক ও প্রাইভেট কারটি জব্দ করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির জানায়, কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান গ্রহণ করেন তিনি। গাঁজার চালানটি মোহাম্মদপুরের এক মাদক ব্যবসায়ীর কাছে দেয়ার কথা ছিল। কিন্তু তার আগেই র্যাবের হাতে তিনি গ্রেফতার হন।