শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সকাল ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘নব আনন্দে বুদ্ধ পূর্ণিমা’। অনুষ্ঠানে থাকছে পূজনীয় ভিক্ষু এবং শিশুদের পরিবেশনা। অপু বড়ুয়ার আবৃত্তি, সম্মেলক গান, নৃত্য, প্রিয়াঙকা বড়ুয়া এবং অতনু বড়ুয়ার একক সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা, প্রযোজনায় স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
