পুরোনো প্রেমে সুইফট

আপডেট : ০৩ মে ২০১৫, ০২:০৯

সম্প্রতি পপ তারকার ট্রেইলর সুইফটকে তার প্রাক্তন প্রেমিকের সাথে দেখা গেছে। আর এই নিয়ে এখন কানাঘুষা চলছে আশপাশে। ক্যালিফোর্নিয়ায় সুইফটকে প্রাক্তন প্রেমিক কেলভিন হেরির সাথে গাড়িতে ঘুরতে দেখা গেছে। সম্প্রতি স্থানীয় এক ম্যাগাজিন সূত্রে জানা গেছে এই তথ্য। এই নিয়ে সুইফটের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আগের সম্পর্কের রেশ ধরে আমাদের নিয়ে যা ভাবা হচ্ছে তা সঠিক না। প্রয়োজনের কারণে দেখা হতেই পারে। আর গাড়িতে আমরা একটি কাজের জন্য যাচ্ছিলাম।’

 

সুইফটের এই বক্তব্যে অন্য এক সূত্র বলছে, যেদিন সুইফটকে তার প্রাক্তন প্রেমিকের সাথে গাড়িতে ঘুরতে যান, সেদিন তিনি বেশ সেজে বের হয়েছেন। তার পরনে ছিল কালো টপস এবং ঠোঁটে ছিল গাঢ় লাল লিপস্টিক। মূলত সেদিন তাদের পোশাকের ধরন ও চলাচলের ঢঙে সবাই ভাবছেন সুইফট হয়তো তার পুরোনো প্রেমে আবার ডুব দিয়েছে। কেলভিন হ্যারি একজন স্কটিশ ডিজে। যার সাথে দীর্ঘদিন সুইফট কাজ করেছেন। যেখান থেকেই সম্পর্কের সূত্র।