ফরিদপুেরর ভাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে কুদ্দুস মুন্সি(৬০) নামে এক শ্রমিক মারা গেছেন। রবিবার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুলবাজারে ইমান মাতুব্বরের রাইস মিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দু মুন্সি মধুখালি উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা।
থানার উপ-পরিদর্শক মজিবর রহমান জানান, আজ ভোরে মোটরের বৈদ্যুতিক তার মেরামতের সময় সে বিদ্যুতের শক লাগলে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
