ইরাকের বাগদাদে শনিবার গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। চলতি বছর রাজধানীতে চালানো মারাত্মক হামলার মধ্যে এটি অন্যতম। খবর: এএফপি।
পুলিশের একজন কর্নেল জানান, রাজধানীর কারাদা এলাকায় জনপ্রিয় একটি রেস্তোরাঁয় এই গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়।
এদিকে বৃহস্পতিবার বিভিন্ন গাড়িবোমা হামলায় ইরাকে ১১জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়। এছাড়া সোমবার বাগদাদে দুইটি গাড়িবোমা হামলায় আরো নয়জন নিহত হয়।
সুন্নি অধ্যুষিত একটি প্রদেশ থেকে অনেককে বিতাড়িত করে দেয়ার প্রতিশোধ নিতেই ইসলামি স্টেট সন্ত্রাসী গ্রুপ বাগদাদের শিয়া অধ্যুষিত বিভিন্ন জেলায় এসব হামলা চালায় বলে দায়িত্ব স্বীকার করে।
