তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একটি হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই সংঘর্ষ হয়।
জানা গেছে, শহীদ আজিজ হলের শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন শিশির ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব খানের সমর্থকদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছে। নিজেদের পক্ষের নতুন শিক্ষার্থীদের ওঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাত তিনটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাউদ্দিন।
