বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী মালয়েশিয়া সফর শেষে গতরাতে ঢাকা ফিরেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার একথা বলা হয়। খবর বাসস।
সফরকালে স্পিকার সিপিএর মিডইয়ার নির্বাহী কমিটির সভায় অংশগ্রহণ করেন।
স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
