বারবাডোস ভেন্যুর ৮৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টে। একদিনেই ১৮ উইকেটের পতন ঘটল। ইংলিশদের জবাবে ব্যাট করে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৮৯ রানে গুটিয়ে যাওয়ার পর ক্যারিবীয় বোলিং-তোপে ধুঁকছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩৯ রান। ক্রিজে অাছেন গ্যারি ব্যালেন্স (১২) ও বেন স্টোকস (০)।
ক্যারিবীয়দের হয়ে জেরোমি টেইলর ২টি উইকেট নেন। এছাড়া শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার ও পারমল একটি উইকেট নেন।
অাগের দিন ৭ উইকেটে ২৪০ রানে দিন শেষ করা ইংলিশরা এদিন অল অাউট হয় ২৫৭ রানে।
এরপরেই নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে ১৮৯ রানে অল অাউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্ডারসন একাই নেন ৬টি উইকেট।
