বার্সার গোল উত্সব

আপডেট : ০৩ মে ২০১৫, ১৬:১৬
 
লা লিগায় করদোবার বিপক্ষে ৮-০ ব্যবধানে বিশার জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার মেসি, নেইমার, সুয়ারেজ, ইভান রেকিটিচ ও জেরার্ড পিকের গোলে জয় পায় এই স্প্যানিশ জায়ান্ট।
 
বড় ব্যবধানে জয় পেলেও প্রথম গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৪২ মিনিট পর্যন্ত। মেসির পাস থেকে দলের প্রথম গোল করেন রেকিটিচ। বিরতিতে যাওয়ার আগে আন্দ্রে ইনিয়েস্তার পাস থেকে গোল করেন সুয়ারেজ।
 
বিরতি থেকে ফিরে ৪৬ মিনিটের মাথায় গোল করেন মেসি। ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেজের পাস থেকে বল পেয়ে কর্দোবার জালে জড়ান এই আর্জেন্টাইন তারকা। ৫৩ মিনিটের মাথায় আলভেজের পাসে আরেকটি গোল করেন সুয়ারেজ। ৬৫ মিনিটের মাথায় গোল করেন বার্সার জেরার্ড পিকে। রেকিটিচের সহায়তায় গোল করেন তিনি। খেলার ৮০ মিনিটে সুয়ারেজের সহায়তায় আবারো গোল করেন মেসি। ম্যাচের ৮৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন নেইমার। ম্যাচের ৮৮ মিনিটে বার্সার হয়ে হ্যাটট্রিক করেন সুয়ারেজ।
 
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার বর্তমান পয়েন্ট ৮৭। অন্যদিকে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।