৪০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

আপডেট : ০৩ মে ২০১৫, ১৭:০৯
 
 
 
ইত্তেফাক রিপোর্ট
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪০ কোম্পানির পরিচালনা পর্ষদ গত সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে—রেকিট বেনকিজার ৫৫০ শতাংশ নগদ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার, মবিল যমুনা ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল ১০ শতাংশ নগদ, এসিআই ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার, ইউনাইটেড পাওয়ার ৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার এবং তুং হাই নিটিং ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।
 
এ ছাড়া, জিবিবি পাওয়ার ১৫ শতাংশ বোনাস  শেয়ার, একটিভ ফাইন ৬ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স ২০ শতাংশ বোনাস শেয়ার, জেএমআই সিরিঞ্জ ২০ শতাংশ নগদ, এএফসি এগ্রো ১৫ শতাংশ বোনাস শেয়ার, মেঘনা সিমেন্ট ১৫ শতাংশ নগদ এবং বাংলাদেশ ফাইন্যান্স ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
 
ডিএসই আরও জানিয়েছে—সমাপ্ত অর্থবছরের জন্য ন্যাশনাল ফিড ১০ শতাংশ বোনাস শেয়ার, ফিনিক্স ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১০ শতাংশ বোনাস শেয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ বোনাস শেয়ার, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৬ শতাংশ করে নগদ ও বোনাস শেয়ার, ঢাকা ইন্স্যুরেন্স ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার, বেক্সিমকো ফার্মা ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ  বোনাস শেয়ার, জেনারেশন নেক্সট ১৫ শতাংশ বোনাস শেয়ার, বেক্সিমকো ১৫ শতাংশ বোনাস শেয়ার  ঘোষণা করেছে।
 
এ ছাড়া, ফাস ফাইন্যান্স ১০ শতাংশ নগদ, এশিয়া প্যাসিফিক ১০ শতাংশ নগদ, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স ১২ শতাংশ বোনাস শেয়ার, এসিআই ফরমুলেশন ৩৫ শতাংশ নগদ, বাটা সু ২৮০ শতাংশ নগদ, ফেডারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ বোনাস শেয়ার, রংপুর ফাউন্ড্রি ২২ শতাংশ নগদ, রিপাবলিক ইন্স্যুরেন্স ১০ শতাংশ বোনাস শেয়ার, এক্সিম ব্যাংক ১০ শতাংশ বোনাস শেয়ার, সিটি ব্যাংক ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস শেয়ার  ঘোষণা করেছে।
 
এ দিকে, সোনারগাঁও টেক্সটাইল, আজিজ পাইপস, বেক্সিমকো সিনথেটিক্স, প্রিমিয়ার লিজিং ও শাইনপুকুর সিরামিকস এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুডের পরিচালনা পর্ষদ কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।