অভিজিৎ হত্যার দায় স্বীকার আল-কায়েদার

আপডেট : ০৩ মে ২০১৫, ১৭:৪৬
বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদা।

শনিবার জঙ্গি সংগঠনটি পরিচালিত একটি 'জিহাদিস্ট ফোরামে' হত্যার দায় স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার প্রধান আসীম উমর দাবি করেন, তার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
 
অনলাইনে সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রেভিত্তিক এমন একটি গোয়েন্দা সংস্থা (সার্চ ফর ইন্টারন্যাশনাল টেরোরিস্ট এন্টিটিস-সাইট) ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হন অভিজিৎ রায়। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হয়।

হত্যাকাণ্ডের রাতেই আনসারুল্লাহ বাংলা টিম নামের একটি জঙ্গি সংগঠন অভিজিৎ হত্যার দায় স্বীকার করে ফেসবুক ও টুইটারে বিবৃতি দিয়েছিল। সূত্র: এএফপি