রাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁজরের ব্যথার চিকিৎসা শেষে সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে জানান, রাষ্ট্রপতি সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছবেন।
পাঁজরের উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে রাষ্ট্রপতি গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর যান।
সূত্র: বাসস।
