লিবিয়ার উপকূলের কাছাকাছি ভূমধ্যসাগর থেকে প্রায় তিন হাজার ৭০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। শনিবার নৌকায় ভাসমান অবস্থায় এদেরকে উদ্ধার করা হয় বলে ইটালির উপকূল রক্ষীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ইটালির কোস্ট গার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃতদের ইটালিতে নিয়ে যাওয়া হচ্ছে। সবাইকে উদ্ধার করে ইটালি নিয়ে যেতে রবিবার সারাদিন সময় লেগে যেতে পারে।
ইটালি কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্স ও ইটালির নৌবাহিনী যৌথভাবে ভূমধ্যসাগর থেকে অভিবাসীদেরকে উদ্ধার করেছে। তাদের সবাইকে উদ্ধার করতে দেশ দুটির নৌ বাহিনীকে ১৭ টি পৃথক অভিযান চালাতে হয়।
