ব্যাটসম্যানদের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৩ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রোববার প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭২ রান করে মুম্বাই। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও পার্থিব প্যাটেলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় মুম্বাই। ৭৪ বলে ১১১ রানের উদ্বোধনী জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়েন তারা। তবে শেষ দিকে রানের গতি ধরে রাখতে না পারায় ইনিংস খুব বেশি বড় হয়নি তাদের।
সর্বোচ্চ ৭১ রান করেন সিমন্স; আর ৫৯ রান করেন প্যাটেল।
সর্বোচ্চ ৭১ রান করেন সিমন্স; আর ৫৯ রান করেন প্যাটেল।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুতেই বিরেন্দর শেবাগকে হারিয়ে ধাক্কা খায় পাঞ্জাব। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ভিত গড়ার চেষ্টা করলেও বেশি দূর এগুতে পারেননি, ৩৯ রান করে ফিরে যান তিনি।
চার নম্বরে ব্যাট করতে নামা ডেভিড মিলারও চেষ্টা চালান, কিন্তু ৪৩ রানে তিনি ফিরে গেলে জয়ের আশা একরকম শেষ হয়ে যায় স্বাগতিক দলের।
৩১ রানে ২ উইকেট নিয়ে মুম্বাইয়ের সফলতম বোলার লাসিথ মালিঙ্গা।
চার নম্বরে ব্যাট করতে নামা ডেভিড মিলারও চেষ্টা চালান, কিন্তু ৪৩ রানে তিনি ফিরে গেলে জয়ের আশা একরকম শেষ হয়ে যায় স্বাগতিক দলের।
৩১ রানে ২ উইকেট নিয়ে মুম্বাইয়ের সফলতম বোলার লাসিথ মালিঙ্গা।
এবারের প্রতিযোগিতায় মুম্বাইয়ের এটা চতুর্থ জয়। ৯ ম্যাচের মধ্যে ৫টিতে হেরেছে তারা। আর পাঞ্জাবের এটা সপ্তম হার; দুটি জয় পায় তারা।