ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিনের শেষ ম্যাচে অজিঙ্কা রাহানের ব্যাটিং ঝড়ে দিল্লি ডেয়ারডেভিলস হারিয়েছে রাজস্থান রয়েলস।
চলতি আসরে এটি রাজস্থানের ষষ্ঠ জয়। রোববারে জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠেছে তারা।
টসে হেরেও আগে ব্যাটিংয়ের সুযোগ পায় রাজস্থান। সুযোগটি ভালোভাবে কাজে লাগিয়ে ২ উইকেটে ১৮৯ রান তোলে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। রাহানে ব্যাটিং ঝড় তুলে ৫৪ বলে ৯১ রানে অপরাজিত থাকেন। এছাড়া করুণ নাইর ৩৮ বলে করেন ৬১ রান।
জয়ের জন্য ১৯০ রানের লক্ষে নামা দিল্লি নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রাখে। তবে শেষ ওভারে ১৫ রানের প্রয়োজন মেটাতে পারেনি তারা, থেমে যেতে হয় ১৭৫ রানে ৭ উইকেট হারিয়ে। দিল্লির জেপি ডুমিনি সর্বোচ্চ ৫৬ রান করেন।
