ভারতীয় অভিনেত্রী দিপিকার বডি ফিটনেস নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। তার সুন্দর ফিটনেসের রহস্য নিয়ে কম কথা হয়নি। এবার সেই রহস্যের জাল উন্মোচন করলেন ‘পিকু’ ছবিতে দিপিকার বাবার চরিত্রে অভিনয় করা অমিতাভ বচ্চন। এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, এই অভিনেত্রী প্রতি তিন মিনিট অন্তর কিছু না কিছু খেতে পছন্দ করেন।
এ তথ্যকে উড়িয়ে দেননি দিপিকা। বরং জানালেন, অমিতাভ বচ্চন নিজেও তার খাবার কেড়ে খান।
