‘ছোট পর্দায় আর ফিরছি না’

আপডেট : ০৪ মে ২০১৫, ১৪:০৭
 
ছোটপর্দাকে স্রেফ ‘না’ জানিয়ে আর কখনো ফিরে আসবেন না বলে পণ করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। আসছে রোজার ঈদে ছোটপর্দার কোনো নাটকে বা টেলিছবিতে তাকে দেখা যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বড়পর্দায় আমার একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। দর্শক আমকে নিয়ে স্বপ্ন দেখে। ইন্ডাস্ট্রিকে আমি বেহাল দশা থেকে মুক্তি দিতে চাই। তাই ছোটপর্দায় আমি আর ফিরে যেতে চাই না।’
 
উল্লেখ্য, এই গেল ২ মে দেশব্যাপী ৮৩টি হলে মুক্তি পেয়েছে শাফিউদ্দিন শাফি পরিচালিত, আরিফিন শুভ এবং মাহিয়া মাহি অভিনীত দ্বিতীয়  ছবি ‘ওয়ার্নিং’। সদ্য মুক্তি পাওয়া এই ছবি সম্পর্কে শুভ বলেন, ‘এখন পর্যন্ত অনেক ভালো সাড়া পাচ্ছি। আশা করি ‘ওয়ার্নিং’ খুব ভালো ব্যবসা করবে।’