হলিউডের হলে নতুন কোনো ছবি আসা মানেই রেকর্ড ভাঙার হাড্ডা-হাড্ডি লড়াই শুরু হয়। গত শনিবার মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ মুক্তির প্রথম দিনেই বাজিমাত করে বক্স অফিসের রেকর্ড বুকে স্থান করে নিয়েছে।
এখন পর্যন্ত ‘অ্যাভেঞ্জার্স’ ৮.৪৫ কোটি ডলার আয় করে শীর্ষ দ্বিতীয় ওপেনিংয়ে ঠাঁই করে নিয়েছে। ধারণা করা হচ্ছে, ‘অ্যাভেঞ্জার্স’-এর প্রথম উইকএন্ডকে সহজেই অতিক্রম করবে দ্বিতীয় পর্বটি।
