আজিমপুরে পিন্টুর দাফন বাদ আসর

আপডেট : ০৪ মে ২০১৫, ১৪:৫৩
বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দাফন সোমবার বাদ আসর সম্পন্ন হবে। এর আগে হাজারীবাগে তার নিজ এলাকায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
 
তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, আসর নামাজ শেষে লেদার টেকনোলজি ইনিস্টিটিউট মাঠে পিন্টুর শেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আজিমপুর কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।
 
এদিকে, রাজশাহীতে প্রথম জানাজা শেষে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে পিন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।